পুশইন চেষ্টায় দালালি! রোকনপুর সীমান্তে সাত বাংলাদেশি আটক

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৩:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক নারীকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার অপতৎপরতা ভণ্ডুল করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এই পুশইন চেষ্টায় সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, বিএসএফের এই অবৈধ অনুপ্রবেশের কার্যক্রমে অর্থের বিনিময়ে বা দালালি করে সহায়তা করছিলো স্বয়ং একদল বাংলাদেশি। 

সোমবার (১৫ জুন) দিবাগত রাতে বিজিবির তাৎক্ষণিক হস্তক্ষেপে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পাশাপাশি বিএসএফের সহযোগিতাকারী সাত বাংলাদেশি দালালকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে বিজিবি তাদের গোমস্তাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

আটক ব্যক্তিরা হলেন—গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাবুল আক্তার, এমদাদুল হক, রয়েল, আজম, আলম, আসমাউল ও মেজবাউল।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত পৌনে ১১টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ২২৫/৩-আর নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে এই পুশইনের চেষ্টা চালানো হয়। ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা কয়েকজন বেসামরিক মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দলের দ্রুত ও তাৎক্ষণিক পদক্ষেপে পুশইন প্রতিহত করা হয় এবং অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ওই সাত বাংলাদেশিকে আটক করা হয়।

বিজিবি আরও জানিয়েছে, বর্তমানে রোকনপুর সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কড়া নজরদারি অব্যাহত রয়েছে। এর আগে গত ১৩ জুন ভোররাতে একই সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। বিজিবি সদস্যদের তীব্র আপত্তিতে সেবারও তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম বলেন, বিএসএফের পুশইন কার্যক্রমে সহায়তা করার অভিযোগে সাত বাংলাদেশিকে বিজিবি আটক করে থানায় সোপর্দ করেছে। সোমবার রাতেই তাদের থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

একাত্তর/এসি
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক...
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারানো পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন...
রাজধানীর পুরনো ঢাকার লালবাগের এক নিভৃত গলি এখন এক অভূতপূর্ব ও হৃদয়স্পর্শী শোকের আবহে আচ্ছন্ন। সেখানে কোনো রাজনৈতিক নেতা বা বিখ্যাত ব্যক্তিত্বের জন্য নয়, বরং কালো ব্যানার টাঙানো হয়েছে এলাকার সবার...
কুরআন-সুন্নাহ পরিপন্থী আইন পাস করে সরকার মুসলমানদের ঈমানের ওপর আঘাত এনেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর