বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসি-র শীর্ষ প্রতিনিধিদলের সাথে সিটি ব্যাংকের বৈঠক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

সিটি ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)-এর শীর্ষ প্রতিনিধিদলের সাথে বৈঠক করে। প্রতিনিধিদলটির নেতৃত্বে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা এবং আইটিএফসি-র অন্যান্য শীর্ষ প্রতিনিধিবৃন্দ।

সিটি ব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। এই সময় ব্যাংকের ব্যবস্থাপনা দলের অন্যান্য শীর্ষ কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। 

সিটি ব্যাংক ২০১৯ সাল থেকে আইটিএফসি-র সাথে একটি শক্তিশালী ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রেখেছে। বর্তমানে সিটি ব্যাংকের আইটিএফসি-র সাথে ৪ কোটি মার্কিন ডলারের একটি মুরাবাহা অর্থায়ন সুবিধা চালু আছে, যার মধ্যে ১ কোটি মার্কিন ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। এই সুবিধাটি ব্যাংকের বাণিজ্য অর্থায়ন কার্যক্রমকে সহায়তা করে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠকে উভয় পক্ষ সিটি ব্যাংক পিএলসি এবং আইটিএফসি-এর মধ্যকার ক্ষমতাশালী কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেছে এবং রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন ও ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃ-ওআইসি বাণিজ্য লেনদেন সম্প্রসারণের সুযোগসহ আরও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো বিশেষভাবে আলোচিত হয়।

এই উচ্চ-পর্যায়ের বৈঠকটি শরিয়াহ-সম্মত বাণিজ্য অর্থায়ন সমাধান আরও সম্প্রসারণ, বাংলাদেশের প্রধান বাণিজ্য খাতগুলোকে সহায়তা, আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ প্রবল এবং দেশের বৃহত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে সিটি ব্যাংক মনে করে।

আরবিএস
চলতি ২০২৬ সালের প্রথম ০ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী কনসোলিডেটেড মুনাফা ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৬৭ কোটি ৩৮ লাখ টাকায় পৌঁছেছে বলে জানিয়েছে সিটি ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) সিটি ব্যাংকের এক...
জলবায়ু-সহনশীল সমাধানের মাধ্যমে সুবিধাবঞ্চিত চা-বাগান জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সেবা উন্নত করতে সিটি ব্যাংক ও অক্সফাম ইন বাংলাদেশ এখন থেকে একসঙ্গে কাজ করবে।
সিটি ব্যাংক তার ভ্যালু গ্রাহকদের দৈনন্দিন সুবিধা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে।
বিশ্বজুড়ে আন্তদেশীয় লেনদেন ব্যবস্থা দ্রুত ও স্বচ্ছ করতে সুইফটের চালু করা নতুন রিটেল পেমেন্ট কাঠামোয় মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের সিটি ব্যাংক। সুইফটের এই নতুন উদ্যোগে আন্তর্জাতিক অর্থ প্রেরণকারী...
স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ২০২৬-২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রাষ্ট্রপতির ১৯৭৩ সালের ২৬ নম্বর আদেশ এবং সোসাইটির...
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম আগামী ১২ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৬ নভেম্বর। বুধবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি...
গত সপ্তাহেই ইংলিশ ফুটবলের ২৩ বছরের খরা কাটিয়ে জিতেছেন ফুটবলের সর্বোচ্চ সম্মান ‘ব্যালনে ডি'অর’। আর সেই সাফল্য উদযাপনের পরপরই ভক্তদের আরেক বড় সুখবর দিলেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। জার্মানির পরাশক্তি...
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার শীর্ষ মসনদে আসছে এক তীব্র লড়াইয়ের হাওয়া! বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে আগামী মার্চের ফিফা নির্বাচনে সভাপতি পদে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর