বিএনপির হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:৪৪ পিএম

লালমনিরহাটে হরতাল চলাকালে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় বিএনপি নেতাকর্মীদের হামলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চার জন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে এ সংঘর্ষ ঘটে। পরে দুপুর দেড়টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কর্মী মারা যান।

তার নাম জাহাঙ্গীর হোসেন (৪৫)। তিনি সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের আজিজার রহমানের ছেলে এবং সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম জাননা, মহেন্দ্রনগরে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন নিহত ও তিন আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন- মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী বাবলু (৩৫), রাজু (৩৮), দুলাল (৪৪) ও আদিতমারী উপজেলা আওয়ামী লীগের কর্মী পলাশ (২৬)।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, লালমনিরহাট জেলার পরিস্থিতি শান্ত। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন আছে। বর্তমানে আমি মহেন্দ্রনগরে অবস্থান করছি।

একাত্তর/এসি
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর