নীলফামারীতে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৮:০২ পিএম

নীলফামারীর ডিমলায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আদালত। 

মঙ্গলবার বিকেলে আসামির উপস্থিতিতে ওই রায় প্রদান করেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ এ.বি.এম গোলাম রসুল।

দণ্ডাদেশ পাওয়া যুবক মোতালেব হোসেন জেলার ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি মিলনপাড়া এলাকার সিদ্দিক আলীর ছেলে।

রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০২ এর বিশেষ পিপি (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৩ মে  রাতে ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি মিলনপাড়া এলাকায় দশম শ্রেণীর এক ছাত্রী নিজ বাড়িতে লেখাপড়া করছিলেন। এসময় ওই ছাত্রীর বাবা-মায়ের বাড়িতে অনুপস্থিতির সুযোগে প্রতিবেশী যুবক মোতালেব তাকে ধর্ষণ করে। এসময় ওই ছাত্রী চিৎকারের চেষ্টা করলে তাকে ভয়ভীতি দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে আটকিয়ে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। 

পরে স্থানীয়দের সহযোগিতায় মোতালেবের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে তার বাবা-মা। ওই ঘটনায় ছাত্রীর পরিবার  ডিমলা থানায় মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি। পরবর্তীতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলে আদালত অভিযোগ গ্রহণ করে ডিমলা থানা পুলিশকে মামলা রুজ করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে ডিমলা থানা পুলিশ ২০১৬ সালের ১৬ জুলাই মামলা গ্রহণ করে।

নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পিপি (ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম আজাদ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিমলার থানার উপ-পরিদর্শক এম.আর সাঈদ মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ৯ আগস্ট আসামী মোতালেব এর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

পবর্তীতে আদালত ২০১৮ সালের ২৮ মার্চ মামলার চার্জ গঠন করে। এরপর সাক্ষ্য প্রমাণ শেষে আসামীর বিরুদ্ধে আনিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯ (১)ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত মোতালেবকে দণ্ডাদেশ দেন বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর