নাটোরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৩:৫৮ পিএম

নাটোর এক গৃহবধূকে হত্যায় স্বামীর যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন এর আদেশ দেন।

সাজা পাওয়া ব্যক্তির নাম শফিকুল ইসলাম। তিনি জেলার গুরুদাসপুর উপজোর রানীনগর গ্রামের বাসিন্দা।

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০০৯ সালে উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামের মৃত জেকের আলীর মেয়ে রোকেয়ার সঙ্গে শফিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ শুরু হয়। মাঝে মাঝেই স্বামী শফিকুল তাকে নির্যাতন করতো। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে অনেকবার সালিশ হয়েছে। ২০১৭ সালের ২৭ মে বিকেলে ঝগড়ার এক পর্যায়ে  শফিকুল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার ও শফিকুলকে আটক করে। 

এ ঘটনায় নিহতের বড় ভাই আকবর হোসেন বাদি শফিকুলকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ শফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। 

আদালতের বিচারক মামলার সাক্ষ্য প্রমাণ শেষে এ সাজা দেন। 

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর