পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতরে মাটি চাপা দেওয়া এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে দেবীগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে সেপটিক ট্যাংকের মাটি সরিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত চিন্তা মনি (৬৫) পৌর শহরের দুই নাম্বার ওয়ার্ডের মধ্যপাড়ার মৃত ধরনী ঋষির স্ত্রী। তিনি বাড়িতে একাই থাকতেন।
পাঁচদিন ধরে খোঁজ না পাওয়ায় স্থানীয়রা তার বাড়িতে এসে দুর্গন্ধ পেলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।
গলাচিপায় অসহায় মানুষের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ