প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে যুবক কারাগারে

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:১২ পিএম

নীলফামারী সদরে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে সদর থানা পুলিশ।

সোমবার রাত ১১টার দিকে তাকে পলাশবাড়ী ইউনিয়নের হরতকীতলা ঘোনপাড়া থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তারকৃত তপন চন্দ্র রায় (২৮) ওই এলাকার বিরেন চন্দ্র রায়ের ছেলে বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভিরুল ইসলাম।

পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সূত্রে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কেরানীপাড়া গ্রামের মানসিক প্রতিবন্ধী ১৮ বছর বয়সী ওই তরুণীর বাড়িতে যাতায়াত ছিল একই ইউনিয়নের হরতকীতলা ঘোনপাড়া গ্রামের যুবক তপন চন্দ্র রায়ের। প্রায়ই ওই প্রতিবন্ধী তরুণীর হাতে অর্থ দিতেন তপন চন্দ্র। সেই সূত্র ধরে গত ১২ নভেম্বর রাত ৯টার দিকে ওই তরুণীকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে বাড়ীর পাশের নির্মাণাধীন একটি ভবনের বাথরুমে নিয়ে গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে তপন। 

পুলিশ আরও জানায়, পরবর্তীতে ওই প্রতিবন্ধী তরুণী বাড়িতে ফিরে তারা দাদী ও মাকে বিষয়টি অবগত করলে পরের দিন তার মা বাদি হয়ে সদর থানায় তপন চন্দ্র রায়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

নীলফামারী সদর থানার পরিদর্শক মো. তানভিরুল ইসলাম জানান, মামলা দায়েরর পর সোমবার রাত ১১টার দিকে আসামী তপন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, মঙ্গলবার বিকেলে আসামিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সহদেব চন্দ্র রায়ের আদালতে তোলা হয়। সেখানে আসামী ১৬৪ ধারায় বিচারিক হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। জবানবন্দী গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারিক হাকিম। 

অপরদিকে দুপুরে নীলফামারী সদর জেনারেল হাসপাতালে ওই প্রতিবন্ধী তরুণীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

একাত্তর/জো
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর