পার্বতীপুরে ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে পার্বতীপুর পৌরশহরের হলদিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ভ্যানচালক লালু পার্বতীপুর পৌরশহরের হলদিবাড়ি দোলাপাড়া এলাকার আতিকুর রহমানের এবং আব্দুল মজিদ পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর এলাকার আব্দুস সাত্তারের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চন্ডিপুর থেকে যাত্রী নিয়ে পার্বতীপুর শহরের দিকে যাচ্ছিল ভ্যানটি। পথে হলদিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ভ্যানচালক লালু নিহত হন। আহত হন তিন ভ্যানযাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ মো. রায়হান জানান, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে এর চালক এবং তার সহকারী পালিয়ে গেছেন।

 

একাত্তর/জো
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর