হাজার শয্যার হাসপাতালে আইসিইউ মাত্র ১০টি

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১২:০৬ পিএম

এক হাজার শয্যার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ’র বেড মাত্র ১০টি। তার মাঝেও যন্ত্রপাতি নষ্ট হয়ে প্রায়ই অচল থাকে তিন-চারটি বেড। আইসিইউতে বেড না পেয়ে বাড়ছে সঙ্কটাপন্ন রোগী মৃত্যুর সংখ্যা।

নিবিড় পরিচর্যা ইউনিট বা আইসিইউ’র বেড সংখ্যা বাড়িয়ে বিভাগীয় সদরের সবচেয়ে বড় এই হাসপাতালে চিকিৎসা সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন চিকিৎসকসহ সাধারণ মানুষ।

দেশের অন্যতম পুরোনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গত ১৪ মার্চ এই হাসপাতালে ভর্তি হন পীরগাছার স্কুল শিক্ষক আবদুল জলিল। তার আইসিইউ বেড দরকার হলেও সেটি ব্যবস্থা করতে পারেননি স্বজনরা, ফলে ওইদিনই মৃত্যু হয় তার।

আইসিইউ বেড সঙ্কটে রংপুর মেডিকেলে দিন দিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। অনেক সময় এক সপ্তাহ অপেক্ষা করেও আইসিইউ বেড পান না অনেক রোগী। তাই দ্রুত আইসিইউ বেড বাড়ানোর দাবি সাধারণ মানুষের।

হাসপাতালের এই দুরবস্থার কথা স্বীকার করেন খোদ আইসিইউ বিভাগের প্রধান জালাল উদ্দিন মিন্টু। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে অন্তত ৫০টি আইসিইউ বেড চান চিকিৎসকরা।

তিনি জানান, প্রস্তাব পাঠানো হয়েছে, বিষয়টি সরকারের বিবেচনায় আছে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রংপুরের সভাপতি সরওয়ার হোসেন চন্দন বলেন, প্রধানমন্ত্রী এটি দ্রুত বাস্তবায়ন করবে বলে আমরা আশাবাদী।

আর হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানান, প্রতিদিন যত মানুষ চিকিৎসা নিতে আসেন সে অনুযায়ী এই হাসপাতালে জনবল ও অন্যান্য সুযোগ-সুবিধা নেই।

মোহাম্মদ ইউনুস আলীর দাবি, আমরা সরকারের কাছে আইসিইউ বাড়ানোর জন্য বলেছি।

২০১৩ সালে ১০ বেডের নিবিড় পরিচর্যা ইউনিট উদ্বোধনের পর প্রায় এক যুগেও আর বাড়েনি আইসিইউ বেডের সংখ্যা।

 

একাত্তর/আরএ
মৃত মানুষের চোখ চুরির অভিযোগ উঠেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত মাসুম আলী নামে এক ব্যক্তির চোখ চুরির অভিযোগ করেছেন তার স্বজনেরা। চুরির বিষয়টি এখনও সুরাহা না হওয়ায় মরদেহ নেয়নি মাসুম আলীর...
ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে তার শিশু বাচ্চাকে চুরি করে নেয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় শহরের আল খলিল হাসপাতাল থেকে সাউদা হোসেন সারা নামের চার বছরের ওই শিশুটিকে চুরি করে নিয়ে...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে দিনদুপুরে অভিনব কায়দায় দুই মাসের শিশু চুরির ঘটনা ঘটেছে। সন্তান হারিয়ে মায়ের আর্তনাদ দেখা যায় হাসপাতাল চত্বরে।
দেশের মানসিক রোগীদের স্বাস্থ্যসেবার সবচেয়ে পুরোনো প্রতিষ্ঠান পাবনা মানসিক হাসপাতালটি নিজেই ভালো নেই।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর