বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৩:৫২ পিএম

লালমনিরহাট কালিগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে মুরুলী চন্দ্র নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দু’জন।

শুক্রবার দিনগত রাত ১টার দিকে সীমান্ত পিলার ৯১৩/৪ এস- এর কাছে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।

স্থানীয়রা জানান, সীমান্ত পিলার থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে ১৫-২০ জন বাংলাদেশি নাগরিক গরু পাচার করে আনার জন্য প্রবেশ করে। ওই সময় কোচবিহার জেলার সীতাই থানাধীন ৭৫-চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দল ২-৩ রাউন্ড ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হলে মুরুলী চন্দ্রকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাবার পথে তিনি মারা যান। পরে মরদেহ লালমনিরহাট মর্গে পাঠান কালীগঞ্জ থানা পুলিশ।

গুলিবিদ্ধ মিজানুর রহমান ও লিটন মিয়া চন্দ্রপুর এলাকার বাসিন্দা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, রাতে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু হয়েছে। মরদেহ কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।

এর আগে, গত সোমবার লালমনিরহাটে এবং মঙ্গলবার নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটে।

কেএসএইচ
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর