বাঁশ ফুলের দানা থেকে ভাত-পায়েস-আটা, এলাকায় তোলপাড়

আপডেট : ০৫ মে ২০২৪, ০৬:৪০ পিএম

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাঁশ ফুলের দানা থেকে ভাত রান্না হচ্ছে। একই সঙ্গে রান্না হয়েছে পায়েস, তৈরি হচ্ছে আটা। ব্যাপারটি বেশ পুরনো হলেও সম্প্রতি জানাজানি হওয়া এমন খবরে ওই এলাকায় তোলপাড়া সৃষ্টি হয়েছে। দলে দলে মানুষ ভিড় করছে আসলে কী ঘটছে দেখতে। তবে কৃষি বিভাগ বলছে, এগুলো চাল না হলেও রয়েছে ঔষুধিগুণ। 

সরেজমিন, ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের লালদিঘী (আদিবাসী পাড়া) গ্রামে দীর্ঘদিন থেকে আদিবাসী সম্প্রদায়ের বাস। এই গ্রামের আশেপাশে প্রচুর বাঁশ বাগান কাটা তার দিয়ে ঘেরা। ওই বাঁশগুলো বেড়া বাঁশ নামে পরিচিত। 

স্থানীয়রা জাননা, এসব বাঁশে দীর্ঘ দিন পর (১২ থেকে ৪০ বছর) পর ফুল আসে। সেসব ফুলে ধানের মতো বীজ  থাকে। গ্রামটির আদিবাসী সম্প্রদায় বংশ পরম্পরায় সেই বীজ  সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ায় এক ধরনের দানা বের করে, যা দেখতে অবিকল চালের মতো। সেসব দানা দিয়ে রান্না হচ্ছে ভাত, পায়েসসহ আটা, ছাতু। 

সম্প্রদায়টির কয়েকজন জানান, যখন বেড়া বাঁশের মারা যাবার সময় হয় তখন ফুল আসে। ১২ থেকে ৪০ বছরের মধ্যে একবার ফুল আসে।  তারা এসব বাঁশের ফুলের দানা দিয়ে নিয়মিত খাবার ছাড়াও বিয়ে পার্বণসহ বিভিন্ন আয়োজনে নানা উপকরণ তৈরি করেন।

তারা জানান, দিন দিন বেড়া বাঁশের উৎপাদন করে যাওয়ায় এর ফুলেরও উৎপাদন কমে গেছে। উৎপাদন বাড়ানো গেলে ঐতিহ্যবাহী ও ব্যতিক্রমী এ খাদ্য পণ্যের ব্যবহার বাড়বে।  

স্থানীয় যোশেফ মুর্মু ও মাইকো বাস্কে  বলেন, আমরা বাপ-দাদার সময় থেকে এ চাল খেয়ে আসছি। বাঁশের ফুল হলে সংগ্রহ করি। এরপর বিভিন্ন প্রক্রিয়ায় চাল, আটা করে খাই। অতীতে বিয়েসহ বিভিন্ন আয়োজনে এ বাঁশের ফুলের চাল ব্যবহার করা হতো। 

ফুলবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, এটি ঔষধি গুণাগুণ সম্পন্ন খাবার। এ বিষয়ে গবেষণার পর এর ব্যাপক ব্যবহার সম্পর্কে জানা যাবে। 

একাত্তর/এসি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর