ঝড়ে পেটের ও কোলের সন্তান হারালেন মা, বাঁচানো যায়নি তাকেও

আপডেট : ০৫ মে ২০২৪, ০৫:৪২ পিএম

কিশোরগঞ্জে ঝড়ের কবলে পড়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় গাছ চাপায় প্রাণ হারিয়েছে তার পাঁচ বছরের এক শিশুও।

রোববার ভোরে জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ঘোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রূপতারা (৪৫) ও তার সন্তান তাইজুল (৫)। তারা ওই এলাকার কৃষক আ। করিমের স্ত্রী ও সন্তান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হেলিম জানান, রাতে তারা ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে প্রচণ্ড ঝড়ে বসতঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হয়ে শিশুপুত্র তাইজুল ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় অন্তঃসত্ত্বা রূপতারাকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝড়ে মৃত্যুর এই খবর নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর