সৈয়দপুরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ, বিপাকে দুই শতাধিক যাত্রী

আপডেট : ১৩ মে ২০২৪, ০১:০৩ এএম

রানওয়ের নিচে বৈদ্যুতিক ক্রটি দেখা দেওয়ায় সৈয়দপুর বিমানবন্দরে সন্ধ্যার পর থেকে কোনো উড়োজাহাজ ওঠানামা করেনি। এসময় অন্তত তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দরে আটকা পড়েছেন প্রায় দুই শতাধিক যাত্রী।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ একাত্তরকে বলেন, সন্ধ্যার পর থেকে রানওয়ের ল্যান্ডিং লাইট গুলো জ্বলছে না। রানওয়ের বাতির ক্যাবলগুলো মাটির নিচে থাকায় কোথায় ত্রুটি হয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। ক্রটি শনাক্ত করে রাতেই মধ্যেই তা স্বাভাবিক করা হবে। বর্তমানে বিমান ওঠানামা বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা ও নভোএয়ারের একটি করে ফ্লাইট রয়েছে।

বাতিল হওয়া তিন ফ্লাইটই সৈয়দপুর থেকে ছেড়ে আসার কথা ছিলো। ফলে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছেন ঢাকাগামী প্রায় দুই শতাধিক যাত্রী।

অপরদিকে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট বাতিল করা হয়। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা বলেছেন, যাত্রী সংকটের কারণে তাদের ফ্লাইট বাতিল হয়েছে।

কেএসএইচ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর