দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত দুই

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ এএম

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

সোমবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের গোফ্ফার হোসেন (৬৮)।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ভ্যানে ধাক্কা দেয় ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই একটি ভ্যানের চালকের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক আরেক জনকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ওসি মোহাম্মদ নাজমুল হক জানান, আহতদের চিকিৎসার জন্য ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দের পাশাপাশি এর চালককে আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর