পঞ্চগড়ে নকল ডলারের কারবার, বিপুল নোটসহ আটক ছয়

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৭:৩৯ পিএম

পঞ্চগড়ে নকল টাকা ও ডলারের কারবার করা একটি চক্রের ছয় জনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় বিপুল নকল ডলার জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই নকল ডলার সীমান্ত পেরিয়ে চলে যেতো ভারতেও। নকল নোটগুলো এলো কোথা থেকে, যাচ্ছিলো কোথায় তা তাৎক্ষণিক নিশ্চিত করে জানা যায়নি। তবে কয়েকটি সূত্র বলছে, নকল ডলারগুলো তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নে নিয়ে গিয়ে এক ব্যক্তির মাধ্যমে ভারতে পাচার করার কথা ছিল।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরে সেনা অভিযানে নকল ডলার জব্দ ও কারবারিদের আটক করে পঞ্চগড় আর্মি ক্যাম্পের সদস্যরা।

পরে বিকেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে জব্দ করা নকল ডলারসহ চক্রটিকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়। 

একই সময় তাদের ব্যবহৃত মোবাইলফোন, মাদকদ্রব্য সেবনের আলামত এবং একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। 

আটকরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের বাগদহ দিলালপাড়া গ্রামের আনোয়ার হোসেন ডিপজল (৪২), একই গ্রামের ইয়াসিন আলি (৩২), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রামের সোহেল ইসলাম (৩৪), একই গ্রামের ছেলে রমেশচন্দ্র বর্মণ (৩৫), বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সাবেক মেম্বার মোজাম্মেল হক (৫৫) এবং পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ গ্রামের হোসেন আলী বাবু (৩৬)। 

এ বিষয়ে ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় জানান, গোয়েন্দা তথ্য ও গোপন খবরে সকাল থেকে অভিযান চালানো হয়। এসময় পঞ্চগড় শরের চৌরঙ্গী মোড়ে একটি মাইক্রোবাসের গতিরোধ করে গাড়িতে থাকা আনোয়ার হোসেন ডিপজল, ইয়াসিন আলি, সোহেল ইসলামে আটক করা করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে সাবেক মেম্বার মোজাম্মেল হক ও হোসেন আলী বাবু ও রমেশচন্দ্র বর্মণকে শহরের সিনেমাহল রোড এলাকায় থেকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা নকল ডলার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

তিনি জানান, জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন ডিপজল ও ইয়াসিন আলীর গ্রামের বাড়ি দেবীগঞ্জে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের আলামত জব্দ করা হয়। তবে নকল ডলারগুলো কোথা থেকে আনা হয়েছে তা জানা যায়নি। 

মেজর মেহেদী বলেন, চক্রটির সদস্যরা দীর্ঘদিন ধরে পঞ্চগড়ে নকল টাকা ও ডলারের ব্যবসা চালিয়ে আসছিলো। নকল নোটগুলো বাংলাদেশের পাশাপাশি পাশের দেশেও বিক্রি করতো। 

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হবে। 

একাত্তর/এসি
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও নোট তৈরির নানা সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব-৫। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। তবে র‌্যাবের...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর