সীমান্তে বৃদ্ধকে ধরলো বিএসএফ, বদলে ভারতীয়কে আটকালো গ্রামবাসী

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট) সকালে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করা দীপঙ্কর গোপ (৩০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি ও পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে। অন্যদিকে বিএসএফের হাতে আটক তমিজ উদ্দীন সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, গত বুধবার সকালে তমিজ উদ্দীন নিজ বাড়ি থেকে গরু খুঁজতে বের হন। কানে কম শোনা এবং শারীরিক প্রতিবন্ধকতা থাকা এই বৃদ্ধ ভুলবশত সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যান।

তমিজ উদ্দীনের ধরে নিয়ে যাওয়ার খবর ছড়ানোর পর আজ শনিবার (৮ আগস্ট) সকালে কাঁটাতারের ওপাশের একটি চা-বাগানে কাজের অজুহাতে দীপঙ্কর গোপ বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে আসেন।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, আমার বাবা বয়স্ক লোক, চোখে-কানে কম শোনেন। তিনি শুধু গরু খুঁজতে গিয়েছিলেন। বাবাকে ফিরিয়ে দেওয়া না হলে আটক ভারতীয় নাগরিককেও ফেরত না দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ জানান, বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি গ্রামবাসীরা বিজিবিকে তাৎক্ষণিক জানায়নি। তবে ভারতীয় নাগরিক আটক হওয়ার পর বিএসএফ আমাদের সঙ্গে যোগাযোগ করে। বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা বিএসএফের ঘটনার জেরেই ভারতীয় নাগরিককে আটকে রাখার কথা জানায়। আটক নাগরিক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

এদিকে ঘটনার জের ধরে শনিবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়, আটক বাংলাদেশি নাগরিককে ইতিমধ্যে ভারতীয় আদালতে সোপর্দ করা হয়েছে। তবে বিজিবি সোপর্দের সুনির্দিষ্ট প্রমাণ দেখতে চাইলে বিএসএফ জানায়, তাদের আটক নাগরিককে আগে ফেরত দেওয়া হলে তারা প্রয়োজনীয় নথিপত্র দেখাবে। এই বিষয়ে সীমান্ত এলাকায় আইনি ও প্রশাসনিক আলোচনা অব্যাহত রয়েছে।

একাত্তর/এসি
গুপ্ত রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না মন্তব্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিগত সরকারের যদি সৎ সাহস থাকে, তবে বিদেশে...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।সম্প্রতি সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে ঘটে যাওয়া...
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের অনুমতি...
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বিরোধী দল আলোচনা টেবিলে এলে সমঝোতার ভিত্তিতে প্রস্তাবিত সংবিধানে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতের ইস্যুতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও...
আমরা যদি তেল বিক্রি করতে না পারি, তবে এই অঞ্চলের কোনো দেশকেই এক ফোঁটা তেলও বিক্রি করতে দেয়া হবে না, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের চরম হুঁশিয়ারি দিয়ে বিশ্ববাজারে জ্বালানি মহাবিপর্যয়ের হুমকি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর