ভোট হবে ‘এক ব্যক্তি, এক ভোট’: মির্জা ফখরুল

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ নির্বাচন চায়, ভোট নিয়ে আর আপস নয়। কিন্তু কয়েকটা দল পিআর নিয়ে চিৎকার করছে। কেউ পিআর বোঝেনা। ভোট হবে এক ব্যক্তি, এক ভোট। তার প্রশ্ন- যা মানুষ বোঝেনা তা কেন হবে?  

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁওয়ে নিজ আসনে বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাট স্কুল মাঠে নির্বাচনী জনসংযোগে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষ আর হানাহানির রাজনীতি দেখতে চায়না উল্লেখ করে তিনি বলেন, জনগণ নির্বাচন চায়, আর কোনো আপস নাই। আপস হবো না। পিআর-টিআর বাদ দিয়ে নির্বাচন হোক, জনগণ সিদ্ধান্ত নেবে।

তার অভিযোগ, নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে ড. ইউনূসকে ব্যতিব্যস্ত রেখেছে একটি মহল। 

এসময় স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর নতুন করে দেশ গড়ার যে  সুযোগ তৈরি হয়েছে সেটি কাজে লাগানোর তাগিদ দেন তিনি। পাশাপাশি পিআর দাবি নিয়ে যারা আন্দোলন করছেন, তাদের নির্বাচিত সংসদের জন্য অপেক্ষা করার পরামর্শ দেন তিনি। 

প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, বিএনপি মানুষের ভালোবাসা অর্জন করবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের নতুন করে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন। বিএনপি ৩১ দফায় সংস্কারের প্রস্তাব করেছে। সরকার যা এখন করছে। 

এসময় আবারও দেশের স্বার্থে ধানের শীষে ভোট চান দলটির এই শীর্ষ নেতা।

একাত্তর/এসি
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর