পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৬:০৯ পিএম

পঞ্চগড়ের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে নীলফামারীর ডোমার থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি যাত্রীবাহী মিনিবাস লক্ষ্মীনারায়ণী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি অন্তত ৩০ জন যাত্রী নিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেন।

উদ্ধারকারীরা জানান, বাসের ভেতরে থাকা যাত্রীদের দ্রুত উদ্ধার করে ছোট ছোট যানবাহনে তুলে দেওয়া হয়। আহতদের অধিকাংশের আঘাত গুরুতর না হওয়ায় তারা প্রাথমিক সেবা নিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল হালিম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গিয়েছিলো। স্থানীয় লোক ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ৩০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। যাত্রীরা শরীরে বিভিন্ন জায়গায় আঘাত পেলেও কোনো প্রাণহানি ঘটেনি। তারা সবাই নিরাপদেই নিজ গন্তব্যে ফিরে গেছেন।

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর