এই ম্যাচের কোনো দরকারই ছিল না: ফরাসি কোচ

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন মাঠে নেমে, তৃতীয় স্থান নির্ধারণী সান্ত্বনা পুরস্কারের ম্যাচ খেলা যে কতটা যন্ত্রণাদায়ক, তা শুধু ভুক্তভোগী দলই জানে! টুর্নামেন্টের সবচেয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ এই ম্যাচেই রাত ৩টায় ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হওয়া দুই পরাশক্তি ফ্রান্স ও ইংল্যান্ড। ফাইনালের টিকিট না পাওয়ার হতাশা আর মাঠের বাইরের নানা সমীকরণ মিলিয়ে ম্যাচটিকে ঘিরে ফুটবল মহলে জমজমাট ও রসালো আলোচনার ঝড় উঠেছে।

ইংল্যান্ড কোচ থমাস টুখেল স্পষ্টভাবেই নিজের বিরক্তি প্রকাশ করে বলেছেন, আমাদের বা ফ্রান্সের কোনো খেলোয়াড়ই এই তৃতীয় স্থানের ম্যাচটি খেলতে চায় না। সবাই ফাইনাল খেলতে চায়। আমরা সেটার জন্য আমাদের সব কিছু উজাড় করে দিয়েছিলাম, কিন্তু ভাগ্য সহায় ছিল না।

বুধবার আর্জেন্টিনার কাছে শেষ মুহূর্তের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে স্বপ্ন চূর্ণ হয় ইংলিশদের। তার একদিন আগে স্পেনের কাছে ২-০ গোলে কার্যত খড়কুটোর মতো উড়ে যায় ফরাসিরা। ফ্রান্সের বিদায়ী বস দিদিয়ের দেশশ তো আরও এক কাঠি ওপরে গিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বলেন, ফ্রান্স এবং ইংল্যান্ডের জন্য সবচেয়ে ভালো হতো যদি এই ম্যাচের কোনো অস্তিত্বই না থাকত!

৫৭ বছর বয়সী ফরাসি মাস্টারমাইন্ড দিদিয়ের দেশমের জন্য এই ম্যাচটি হতে যাচ্ছে ‘লে ব্লুজ’দের ডাগআউটে শেষ অ্যাসাইনমেন্ট। দীর্ঘ ১৪ বছরের কোচিং ক্যারিয়ারে ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ এনে দেওয়া এই সফল কোচের বিদায়বেলার আবহটা বেশ আবেগঘন।

দেশশ বলেন, আমি জানি এটি আমার শেষ ম্যাচ। তবে, আমি চাই না কেউ কাঁদুক, আর আমার মনে হয় না এখানে কেউ কাঁদবেও। অনেক চমৎকার এবং কিছু কঠিন মুহূর্ত পার করার সৌভাগ্য আমার হয়েছে। শেষটা ঘনিয়ে এসেছে ঠিকই, তবে জীবন তো আর থেমে থাকে না।

ম্যাচটি সান্ত্বনার হলেও ব্যক্তিগত রেকর্ডের খতিয়ান কিন্তু বেশ গরম! ফরাসি মহাতারকা কিলিয়ান এমবাপে বর্তমানে আর্জেন্টিনার লিওনেল মেসির সাথে যৌথভাবে ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে আছেন। ২০২২ বিশ্বকাপের পর এবারও তাঁর সামনে টানা দ্বিতীয়বার এই পুরস্কার বগলদাবা করার সুযোগ। তবে ফাইনাল খসানোর ক্ষত এখনও দগদগে এমবাপ্পের বুকে। স্পেনের কাছে হারের দায় নিজের কাঁধে নিয়ে কাপ্তান এমবাপে বলেন, অধিনায়ক হিসেবে সব দায় আমার। ফাইনালে যেতে চেয়েছিলাম, পারিনি।

বিশ্বকাপের ইতিহাসে এমবাপের মোট গোল সংখ্যা এখন ২০টি, যা মেসির সর্বকালের সর্বোচ্চ রেকর্ড (২১ গোল) থেকে মাত্র এক গোল দূরে। রাতে জালের দেখা পেলেই মেসিকে ছুঁয়ে ফেলবেন তিনি। এছাড়া ইংল্যান্ডের জুড বেলিংহাম ও হ্যারি কেইন ৬ গোল নিয়ে এবং ফ্রান্সের উসমান দেম্বেলে ৫ গোল নিয়ে গোল্ডেন বুটের অলৌকিক মিরাকেলের অপেক্ষায় আছেন।

২৮ জুলাই ৩৩ বছরে পা দিতে যাওয়া হ্যারি কেইনের জন্য সম্ভবত নিজের সেরা সময় এটিই শেষ বিশ্বকাপ ম্যাচ। তবে এখনই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছেন না ২০১৮ সালের গোল্ডেন বুট জয়ী এই স্ট্রাইকার। পরবর্তী ২০৩০ বিশ্বকাপেও খেলার সুপ্ত ইচ্ছা প্রকাশ করে কেন বলেন, এসব নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। জাতীয় দল আমার অহংকার এবং আনন্দের জায়গা। চার বছর অনেক লম্বা সময়। এই গ্রীষ্মে আমার ৩৩ হবে, তবে ওদিকে ৩৯ বছর বয়সেও মেসি যেভাবে বিশ্বসেরা স্তরে পারফর্ম করে চলেছে, তা সত্যিই অনুপ্রেরণার। তাই আমি নিজের ওপর কোনো সীমানা টেনে দিতে চাই না।

আর্জেন্টিনা ম্যাচে ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পর টুখেলের অতি-রক্ষণাত্মক ‘বাস পার্কিং’ ট্যাকটিকস নিয়ে ব্রিটিশ মিডিয়ায় নিন্দার ঝড় বইছে। আক্রমণ ভুলে রক্ষণ সামলাতে গিয়েই শেষ ৮৫ মিনিট এবং ইনজুরি টাইমের গোলে বিদায় নিতে হয়েছে থ্রি-লায়ন্সদের।

তবে দুনিয়া জুড়ে সমালোচনা হলেও নিজের জেদেই অটল জার্মান বস। টুখেল জানিয়ে দিয়েছেন, আমার কোনো অনুশোচনা নেই (নো রিগ্রেটস)। দল তাদের সব টুকু দিয়েছিল। আমরা ১-০ গোলে এগিয়ে যাওয়ার মতোই খেলেছিলাম। হয়তো এটাই আমাদের অন্যতম সেরা ম্যাচ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ম্যাচটা শেষ করে আসতে পারিনি। তাই আফসোসের কিছু নেই।

একাত্তর/এআরএস
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
মাঠে দুর্দান্ত পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও মাঠের বাইরের অপরাধে এবার মারাত্মক ধসের মুখে ইউরোপীয় ফুটবলের পরাশক্তি ম্যানচেস্টার সিটি!
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর