শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম

সব শঙ্কা ও গুঞ্জনকে পাশ কাটিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোর গেট বন্ধ করা হয়।

দিনভর কিছুটা শীতের আমেজ ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা দলে দলে নিজ নিজ কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় অধিকাংশ কেন্দ্রেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল অনেক বেশি। পাশাপাশি, প্রার্থীদের জয়-পরাজয়ের সমীকরণে বড়ো ভূমিকা রাখা সনাতন ধর্মাবলম্বী ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান শেষে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের ছেড়ে দেওয়া শূন্য এই সংসদীয় আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি ও কড়া নজরদারি ছিল। বিশেষ করে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়, যা পুরো নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে।

নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, কোথাও কোনো বড়ো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ঠাকুরগাঁওয়ের মতো আগামীতেও সব নির্বাচন এভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

একাত্তর/এসি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। অপরদিকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দেওয়া ‘মিড-ডে মিল’-এর ডিম খেয়ে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের দেশের উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের উড্ডয়ন বিলম্বিত হচ্ছে।
ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে আবারও নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে। সম্ভাব্য এই হামলার পর তেহরান যেন মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র ও তাদের তেল...
শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। দুপুর দুইটা পর্যন্ত আসনটিতে ৪৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর