সরকারি ছুটিতে সিলেটে বেড়েছে পর্যটকদের ভিড়

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৬ পিএম

টানা তিন দিনের সরকারি ছুটির কারণে সিলেটের পর্যটন স্পটগুলোতে বেড়েছে পর্যটকদের ভিড়। পাহাড় পাথর আর প্রকৃতির সাদ নিতে সিলেটে এখন অবস্থান করছেন হাজার হাজার পর্যটক। তবে আনন্দের মাঝেও রয়েছে কিছুটা ভোগান্তি। জাফলংয়ে অতিরিক্ত নৌকা ভাড়া আর নোংরা পরিবেশ থাকায় হতাশ অনেক পর্যটক।

জেলার পুলিশ প্রধান জানিয়েছেন, সিলেটে পর্যটকদের হয়রানি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিলেটের জাফলংয়ে এখন পর্যটকরা ছুটছেন উঁচু টিলা, পাথুরে বিছানায় ভেসে চলা ঝর্ণার ধারা আর পিয়াইন নদীর নীল জল আর দুই দেশের সীমান্ত দেখতে। নদীর স্বচ্ছ নীল পানিতে গোসল আর পাহাড়-পাথর-পানির সংমিশ্রণে গাঁ ভাসিয়ে দীর্ঘপথ পাড়ির ক্লান্তি ভুলছেন অনেকেই।

তবে আনন্দের সাথে ভোগান্তিতেও পড়তে হচ্ছে অনেককে। পর্যটকরা বলছেন, যোগাযোগ ব্যবস্থা এখনো অনুন্নত। এছাড়া নৌকার অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে, সেইসাথে 
পর্যটক স্পটের নোংরা পরিবেশ অস্বস্তিতে ফেলছে তাদের।

বিশিষ্টজনেরা বলছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি না করলে সিলেট থেকে মুখ ফিরিয়ে নেবে পর্যটকরা। এছাড়া সরকারি পৃষ্ঠপোষকতায় হোটেল-মোটেলের সংখ্যা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন তারা।

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. জহিরুল হক শাকিল বলেন, পর্যটন এলাকায় ভালো হোটেল-মোটেল থাকা উচিত।

এদিকে জেলা পুলিশ বলছে, পর্যটকদের জন্য জেলাজুড়ে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের হয়রানি করলে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

জেলার পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের কাছ থেকে চেষ্টার কোনো কমতি নেই।

সিলেটের পর্যটন স্পটগুলো রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে এগুলো ধ্বংসের মুখে পড়বে এমনটাই অভিমত বিশেষজ্ঞদের।

একাত্তর/আরএ
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর