খতনায় সঙ্কটাপন্ন আরেক শিশুর জীবন

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৪:৫২ পিএম

খতনা করাতে গিয়ে সঙ্কটাপন্ন অবস্থায় পড়েছে আরেক শিশুর জীবন। এবারের ঘটনা হবিগঞ্জের নবীগঞ্জে। খতনা করার কেটে ফেলা হয়েছে ওই শিশুর লিঙ্গের মাথার মাংস।

ভুক্তভোগী ১৩ বছর বয়সী তামিম মিয়ার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বুধবার বিকেলে ১৩ বছর বয়সী তামিমকে খতনা করাতে নবীগঞ্জের কেয়ার মেডিকেল সার্ভিসেসে নিয়ে যান তার বাবা আব্দুস শহীদ।

এসময় পাঁচ হাজার টাকায় শিশুটির খতনা করেন ডা. জহিরুল ইসলাম জয়। কিন্তু খতনার সময় পুরুষাঙ্গের সামনের অংশের মাংস কেটে ফেলায় মারাত্মক রক্তক্ষরণ শুরু হলে তামিমকে সিলেট পাঠানো হয়।

এ ব্যাপারে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন তামিমের চাচা হারুন মিয়া। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আলী।

জানা গেছে, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছে কেয়ার মেডিকেল সার্ভিসেস। কিন্তু ব্যক্তি মালিকানাধীন ওই হাসপাতালের কোনো নিবন্ধন নেই।

গত ৩১ ডিসেম্বর রাজধানীর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করার পর মৃত্যু হয় শিশু আয়ানের। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়নের মধ্যেই বিভিন্নস্থানে খতনার সময় চিকিৎসকদের ভুল করার বিষয় উঠে আসছে।

আরবি
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর