ডাকাতদের চিনে ফেলায় হত্যা, বিচার পেলো অঞ্জলি ও পূজা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৫:১২ পিএম

হবিগঞ্জে ডাকাতির সময় চিনে ফেলায় মা-মেয়েকে হত্যায় তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে হবিগঞ্জ জজকোর্টের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। 

দণ্ডিতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার মো. আমীর হোসেন, হজিমাদাম এলাকার মো. আব্দুল মান্নান, বাহুবল নোয়াঐ এলাকার মো. মনির মিয়া। 

নারী ও শিশুকে হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা। ইমেজ: একাত্তর

আদালতের অতিরিক্ত পিপি মো. হাবিবুর রহমান খান জানান, জানান, ২০২১ সালে ১৮ মার্চ জেলার বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে গভীর রাতে সুজিত দাসের বাসায় ডাকাতির উদ্দেশে তারা প্রবেশ করে। এসময় সুজিতের স্ত্রী অঞ্জলী রানী ও মেয়ে পূজা রানী টের পেলে ডাকাতদল তাদের গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে সুজিত অজ্ঞাতদের আসামি করে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে তিন জনকে গ্রেপ্তার করে। পরে সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে  আদালত এ রায় দেন।

অ্যাডভোকেট হাবিবুর রহমান খান জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আমরা চাই প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত রায় কার্যকর করতে।

একাত্তর/এসি
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের বিচারককে অবিলম্বে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভরশীল না হয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহীত...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
নড়াইল পৌরসভার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া অন্তত ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর