সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলায় গ্রেপ্তার চার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম

সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্তদের বিরুদ্ধে বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় মন্দিরে ভাঙচুরের অভিযোগ রয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে ওই চার জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আলীম হোসেন (১৯), সুলতান আহম্মেদ রাজু (২০), ইমরান হোসেন (৩১) ও শাজাহান হোসেন (২০)।

পুলিশ জানায়, গত ৩ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামে এক হিন্দু যুবকের দেওয়া ফেসবুক পোস্টকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সে সময় ওই যুবককে আটক করে পুলিশ।

কিন্তু ঘটনার জের ধরে একদল লোক হিন্দুদের বাড়িঘর, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দিরে ভাঙচুর করে। জেলার এসপি, ডিসি, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫০ থেকে ১৭০ জনের নামে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।

একাত্তর/আরএ
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর