সিলেটে হাম উপসর্গে তরুণীর মৃত্যু, বিভাগে মোট ১৫৮

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ জনে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত মারা যাওয়া ১৫৮ জনের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। জেলাভিত্তিক হিসেবে—সিলেটে ৬৪ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ২১ জন এবং মৌলভীবাজারে ১৪ জনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তর জানায়, চলতি বছরের এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় মোট এক হাজার ৩১ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৩ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৬৬ জন রোগী চিকিৎসাধীন। যার মধ্যে সিলেট শহরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৯১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যার কলেজ হাসপাতালে ১৪১ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন ভর্তি আছেন। বাকি আক্রান্তরা বিভাগের অন্য উপজেলা ও জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ল্যাব পরীক্ষায় কারও হাম শনাক্ত না হলেও একই সময়ে উপসর্গ নিয়ে নতুন ১১২ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

হামের সংক্রমণ ও প্রাণহানি এড়াতে শিশুদের যথাসময়ে প্রতিষেধক টিকা নিশ্চিত করা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং আক্রান্তের লক্ষণ বা উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য সর্বসাধারণকে আহবান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ৯১৭ জনের মৃত্যু হয়েছে। যাদের বেশির ভাগই শিশু।

দেশে গত ৪ মে ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭টি শিশু এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

একাত্তর/এসি
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে...
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর