নটরডেম শিক্ষার্থীর মৃত্যুতে গুলিস্তানে সড়ক অবরোধ, চালক আটক

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৯:১৪ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকশ’ শিক্ষার্থী সুষ্ঠু বিচার ও দোষী চালকের ফাঁসির দাবি জানিয়েছেন। 

বুধবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে নটরডেমের শিক্ষার্থীরা গুলিস্তানের জিরো পয়েন্ট মোড়ে জমায়েত হয়ে সড়কে বসে পড়েন। এসময় জিরো পয়েন্ট থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এর আগে বেলা ১১টার দিকে সড়ক দুর্ঘটায় নাঈম হাসান (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত নাঈম হাসানের বাবার নাম মো. শাহ আলম দেওয়ান ও মা জান্নাতুল ফেরদৌস। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব কাজিরখিল দেওয়ানবাড়ী গ্রামে। নাঈম নটরডেম কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।

image


আরও পড়ুন: আদালতে মামুনুল হকের বিরুদ্ধে ঝর্ণার জবানবন্দি

এদিকে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়া জানিয়েছেন, ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট চালক রাসেল মিয়াকে (২৬) আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। গাড়িটিও জব্দ করা হয়েছে। 
নাঈমের বড়ো ভাই মুনতাছির মামুন জানিয়েছেন, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রথমে মরদেহ কামরাঙ্গীচর বাসায় নেওয়া হবে। সেখান থেকে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে দাফন করা হবে।


একাত্তর/এসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের এই তারিখ কিছুটা পিছিয়ে যাচ্ছে। তবে নতুন কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক না...
সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট...
প্রায় ১০ ঘণ্টা রাজপথ অবরোধ ও আন্দোলনের পর পরীক্ষাস্থগিতসহ তিন দফা দাবি জানিয়ে অবশেষে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীসহ দেশের বিভিন্ন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর