ঢাবির হলে ‘বিবাহিত’ ছাত্রী না থাকার সিদ্ধান্ত বাতিল

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০:১৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিবাহিত’ ও ‘অন্তঃসত্ত্বা’ নারী শিক্ষার্থীরা হলে থাকতে পারবে উল্লেখ করে অবশেষে আগের বিধানটি বাতিল করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কমিটির সভাপতি অধ্যাপক আবদুল বাছির।

কমিটির সভাপতি বলেন, ‘বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের হলে থাকা নিয়ে যে নিয়মটা ছিল, ওটা আর থাকবে না। তবে অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে, সন্তান ও মায়ের স্বাস্থ্য যাতে ঝুঁকিতে না পড়ে, সেজন্য পারিবারিক পরিবেশে থাকাটা বাঞ্চনীয়।’

এছাড়া শিক্ষার্থীরা অনেকে অভিভাবকের পরিবর্তে বন্ধুদের ফোন নম্বর দিয়ে দেয় উল্লেখ করে শিক্ষার্থীদের বাকি দাবির বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের যোগাযোগের বিষয়ে লোকাল গার্ডিয়ান এবং কন্টাক্ট পার্সন উভয়ই লেখা থাকবে।’

এর আগে, শুক্রবার (১৭ ডিসেম্বর) বিবাহিত ছাত্রীদের হলে থাকার বিধিনিষেধ বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হল প্রতিনিধিরা সংবাদ সম্মেলন করে। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে তারা চার দফা দাবি পেশ করেন।

আরও পড়ুন: ঢাবির হলে বিবাহিত ছাত্রীদের না থাকার আইন বাতিলের সুপারিশ

বুধবার অন্তঃসত্ত্বা ও বিবাহিত ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে না দেওয়ার বিধি বাতিল চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি লিগ্যাল নোটিশ দেয়া হয়।

সম্প্রতি শামসুন নাহার হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে বিবাহিত দুই ছাত্রীর সিট নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এরপর থেকেই পাঁচটি ছাত্রী হলের শিক্ষার্থীরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন।

প্রসঙ্গত, ছাত্রীদের পাঁচটি হলে আসন বণ্টন সম্পর্কিত নীতিমালায় দেয়া আছে, কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবেন। অন্যথায় নিয়ম ভঙ্গের কারণে তার সিট বাতিল হবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবেন না। অথচ ছাত্রদের হলের ক্ষেত্রে বিবাহিত হলে এমন কোনো নিয়ম নেই।


একাত্তর/টিএ

বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পোষ্য কোটার বিষয়টি আদালতে বিচারাধীন জানিয়ে উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেছেন, আদালত যে রায় দেবে তা মেনে নিতে প্রস্তুত আছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন ও পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
ডাকসু নির্বাচন ঘিরে প্রায় চল্লিশ হাজার ঢাবি শিক্ষার্থীর ছবি, নাম, হল, বিভাগ ও শিক্ষাবর্ষ সংবলিত একান্ত ব্যক্তিগত তথ্য কোনো ধরনের বাছবিচার ছাড়াই উন্মুক্ত করে দেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর