নতুন বছরের পাঠ্যবই বিতরণ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১০:৫৫ পিএম

নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এদিকে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসবের কথা থাকলেও করোনা সংক্রমণের উর্ধ্বগতি বিবেচনায় গত বছরের ন্যায় এ বছরও তা হচ্ছে না। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম চলবে বছরের প্রথম দিন থেকেই।

image


বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেন।

আরও পড়ুন: এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৯৩.৫৮%

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। এছাড়া দুই মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নতুন বছর শুরু হতে আর মাত্র একদিন বাকি। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে এখনো চলছে বইছাপার কাজ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের হিসেবে এখন পর্যন্ত প্রায় ৩৫ কোটি বইয়ের ৯৫ শতাংশ চলে গেছে দেশের নানা প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে।

আগামী ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কার্যক্রম শুরু হলেও একদিনে সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাই পর্যায়ক্রমে নতুন বই পাবে শিক্ষার্থীরা।


একাত্তর/টিএ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বারবার দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রত্যাখানের ঘোষণা দিয়েছেন মো. নূরুল হুদা নামে এক আইনজীবী। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় রাজধানীসহ সারাদেশে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার...
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সঙ্গে নিয়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর