টিএসসিতে কাওয়ালী আসরে ছাত্রলীগের হামলার অভিযোগ

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৯:৪৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত কাওয়ালী আসর ছাত্রলীগের হামলায় পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে টিএসসির পায়রা চত্বরে এ হামলার ঘটনা ঘটে৷ এখানেই কাওয়ালী আসরের মঞ্চ করা হয়েছিল।

আয়োজকদের অভিযোগ, সন্ধ্যায় ছাত্রলীগের ঢাকা কলেজ এবং বিভিন্ন হল ইউনিটের কর্মীরা মাহফিলস্থলে উপস্থিত হয়ে অতর্কিত হামলা এবং মঞ্চে ভাঙচুর চালায়। এতে মাহফিল পণ্ড হয়ে যায়।  

তারা দাবি করেন, হামলায় মাহফিল দেখতে আসা দর্শক, আয়োজক এবং সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

পরে হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীর অফিসে যান। 

প্রক্টর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: শনিবার থেকে অর্ধেক আসন খালি রেখে চলবে ট্রেন, বাড়ছে না ভাড়া

এদিকে অভিযোগ অস্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের কথা বলে এখানে দোষ চাপানোর চেষ্টা করা হয়েছে। মূলত আয়োজকরা নিজেরা নানা দল-উপদলে বিভক্ত হয়ে এই হামলা ঘটিয়েছে। এখানে নারীরা থাকবে কি থাকবে না? প্রকাশ্যে গান গাওয়া যাবে কিনা এসব নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। যার কারণেই নিজেদের মধ্যেই এই মারামারির ঘটনা ঘটে।  


একাত্তর/এসি 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় গত ২৪ ফেব্রুয়ারি রাতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জুলাই আন্দোলন চলার সময়ে (১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত) শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম এবং...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর