শনিবার থেকে অর্ধেক আসন খালি রেখে চলবে ট্রেন, বাড়ছে না ভাড়া

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৯:০৮ পিএম

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বাস-ট্রেনে আগামী বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন সেবা চালু করার কথা থাকলেও রেলে এই সেবা চালু হচ্ছে আগামী শনিবার (১৫ জানুয়ারি)। অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় দুইদিন পিছিয়ে অর্ধেক যাত্রী নিয়ে শুরু হবে ট্রেন চলাচল। 

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, আগামী ১৫ জানুয়ারি থেকে নতুন বিধিনিষেধ মানা সম্ভব হবে। সেদিন ঢাকা থেকে ছেড়ে যাবে ৭৪টি আন্তঃনগর ও ৬৬টি মেইল ট্রেন। কমিউটার ও লোকাল ট্রেনসহ মোট ট্রেন ছাড়বে ১৪০টি। ট্রেনের সংখ্যাও কমবে না, ভাড়াও বাড়বে না। 

টিকিট বিক্রির বিষয়ে তিনি বলেন, বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে অনলাইনে এবং শনিবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি করা হবে।

আরও পড়ুন: শনিবার থেকে আগের ভাড়াতে অর্ধেক আসন খালি রেখে চলবে বাস

তিনি অভিযোগ করে বলেন, মাস্ক পরা নিয়ে রেল কড়াকড়ি থাকলেও সুযোগ পেলেই যাত্রীরা তা খুলে ফেলছেন। অনেকেই মাস্ক ছাড়া ঘুরছেন। সামাজিক দূরত্ব নিয়েও কারও আগ্রহ আছে বলে মনে হচ্ছে না। 


একাত্তর/এসি

স্পিডবোটের যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। শান্ত ও অশান্ত-উভয় ধরনের নৌরুটের জন্য কিলোমিটার প্রতি এবং রুটভিত্তিক আলাদা ভাড়ার হার সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির চেষ্টা করছে জানিয়ে সতর্কীকরণ বার্তা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
ট্রেনে যাতায়াত করা যাত্রীদের উদ্দেশ্যে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির বলেছেন, সবাই আশা করেন, রেল গাড়িটি তাদের বাড়ির পাশে থামবে। আবার তারা এটাও চান, তারা দ্রুত সময়ে গন্তব্যে...
আগামী এক ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে ঢাকা-কক্সবাজার রেল চলাচল। এদিকে সদ্য উদ্বোধন হওয়া রুটটির ভাড়া প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে দেখা গেছে সর্বনিম্ন ১২৫ টাকা থেকে শুরু করে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর