ভর্তির চাপ কমাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানভুক্ত বিভাগ ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা তুলে দিতে চান উপাচার্য। বললেন, এতে করে সেমিস্টারের সময়ও বাঁচবে।
এদিকে ঘ-ইউনিটের পরীক্ষা তুলে দেয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের সাথে সংঘর্ষিক বলছেন অনুষদের শিক্ষকরা। আর অনুষদটির ডিন বলছেন, এই পরীক্ষা সময় উপযোগী। অন্তত চলতি শিক্ষাবর্ষে ঘ-ইউনিটের পরীক্ষা রাখার পক্ষে অনুষদ প্রধান।
সব বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার সুযোগ রয়েছে। আছে বিভাগ পরিবর্তনের সুযোগ। ক, খ ও গ ইউনিটের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার ভর্তির পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ-ইউনিটের মাধ্যমে।
এবার, ২০২১-২২ সেশন থেকে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষায় থাকছে না।
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলছেন, খ আর ঘ ইউনিটের পরীক্ষার ধরন এক হওয়ায় শিক্ষার্থীদের কথা ভেবেই, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যদিও এই পরীক্ষা তুলে দিলে শিক্ষার্থীরা দ্বিতীয়বার সুযোগ থেকে বঞ্চিত হবে। সেই সাথে এই ভর্তি পরীক্ষা বাতিল আইনের সাথে সাংঘর্ষিক বলে জানিয়েছেন সমাজবিজ্ঞান অনুষদের দুই র শিক্ষক অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন এবং খোরশেদ আলম।
এদিকে, কমপক্ষে ২০২১-২২ শিক্ষাবর্ষে এই পরীক্ষা রাখার পক্ষে মত দিয়েছেন অনুষদ ডিন অধ্যাপক জিয়াউর রহমান।
এদিকে, ঘ-ইউনিটের পরীক্ষা বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি প্রদান করেছে ছাত্র অধিকার পরিষদ।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান ও অনুষদের ১৬ বিভাগের চেয়ারপারসনের নিকট এই স্মারকলিপির একটি করে অনুলিপি দেয়া হয়েছে।
আরও পড়ুন: এ মাসের শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিট বাদ দিয়ে চারটি ইউনিটের (ক, খ, গ ও চ) অধীনে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০২১-২২ সেশন থেকে ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা উঠিয়ে ক, খ ও গ ইউনিটের উত্তীর্ণদের মধ্য থেকে ইউনিট ও বিভাগ পরিবর্তনের সুযোগ করে দেয়া হবে।
ডিনস কমিটির সুপারিশ অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মাতক পর্যায়ে ভর্তির ক্ষেত্রে প্রায় এক হাজার আসন কমানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে।
একাত্তর/আরএ
