শিক্ষার্থীদের পোশাক থেকে কমিশন বাণিজ্যে শিক্ষক চক্র

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০৯:৫৫ পিএম

রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের পোশাক থেকে কমিশন বাণিজ্য করছেন অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের একটি চক্র।

এই চক্রের বিরুদ্ধেই করোনা মহামারীকালে সময় শিক্ষার্থী ছাত্র ভর্তি করে ১১ কোটি টাকা তহবিল তসরুপের প্রমাণও মিলেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ।

ধানমন্ডির সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজে ভর্তির আগেই শিক্ষার্থীদের দুই সেট কলেজ ড্রেসের কাপড় ও জুতার জন্য দিতে হয় চার হাজার টাকা। 

কাপড় কেনার টাকা দেয়ার পরই মেলে কলেজের ভর্তি ফরম। শিক্ষার্থীর স্বাস্থ্য যদি একটু ভাল হয়, তাহলে পোশাক বাবদ দিতে হয় আরও কমপক্ষে চারশ’ টাকা। 

কলেজের প্রায় তিন হাজার শিক্ষার্থীর কাছে প্রতি বছর পোশাকের কাপড় বাবদ এক কোটি ২০ লাখ টাকা আদায় করেন অধ্যক্ষের ডানহাত বলে পরিচিত শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী। 

কাপড় ব্যবসায়ীদের কাছ থেকে বছরে সাত থেকে আট লাখ টাকার কমিশন পাওয়ার কথা তিনি নিজেই স্বীকার করেছেন একাত্তর টিভির কাছে। 

অথচ কাপড়ের টাকা নেয়া হয় না বলে দাবি করেছেন আইডেল কলেজের অধ্যক্ষ ও ভুয়া পিএইচডিধারী জসিম উদ্দীন আহমেদ।

করোনার সময় নতুন শিক্ষার্থী ভর্তি করার পরও গেল দুই বছরে কলেজের ১১ কোটি টাকার সঞ্চয় ভেঙ্গে ইচ্ছেমতো খরচ করেছেন অধ্যক্ষ। 

আরও পড়ুন: তিন কলেজ শিক্ষকের বায়বীয় পিএইচডি ডিগ্রি লাভ

শিক্ষার্থী ভর্তির কোটি কোটি টাকা সময় মতো ব্যাংকে জমা না দেয়াসহ আর্থিক অনিয়মের অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।

অধ্যক্ষ তার নিজের নামে কলেজে ডাচ বাংলার এজেন্ট ব্যাংকের শাখা খুলেছেন। আইনত একক নামে এমন একাউন্ট খোলা অবৈধ। 


একে অপরকে ফুল দিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটিয়ে সমঝোতা করেছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
জানুয়ারির মধ্যে সময় বেঁধে দেয়া হলেও প্রাথমিক ও মাধ্যমিকের ৪০ কোটি বইয়ের মাত্র অর্ধেক পৌঁছেছে শিক্ষার্থীদের হাতে। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, দেরিতে ছাপাতে দেয়ার পাশাপাশি প্রেস মালিকদের অসহযোগিতাও,...
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার আনন্দ উচ্ছ্বাসের মাত্রা ছিলো অনেকটাই কম। ফল ঘোষণার পরই কলেজগুলোর ক্যাম্পাসে বাড়তে থাকে ফল প্রত্যাশীদের ভিড়।
দীর্ঘদিন পর রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলো। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর