মেডিক্যালে ভর্তির ফল প্রকাশ, পাশের হার ৫৫.১৩%

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৫:৩৫ পিএম

সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মেডিক্যাল কলেজে ভর্তির জন্য নির্বাচিত চার হাজার ২৩০ জন প্রার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

পরীক্ষায় সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী। 

এ সময় জাহিদ মালেক বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি। ছেলেদের থেকে মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে মেয়ে। বেশি পাস করেছে মেয়ে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বছর এক লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী অংশ নেন। আগামী ৭-১২ এপ্রিল পর্যন্ত রিভিউয়ের (পুনর্মূল্যায়ন) আবেদন করতে পারবে। কীভাবে রিভিউয়ের জন্য আবেদন করতে হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।

এমবিবিএস (২০২১-২২ শিক্ষাবর্ষের) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১১টায়। ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিকেল ও একটি ছিল ডেন্টাল কলেজ।

আরও পড়ুন: ডায়রিয়া থেকে বাঁচতে হলে যা করণীয়

মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে এ বছর এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন অংশ নেন। দেশে সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৩৩ জন।

যেভাবে জানা যাবে মেডিক্যাল ভর্তি ফলাফল

স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট https://result.dghs.gov.bd/mbbs ব্রাউজ করে উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাতালিকার পিডিএফ কপি সংগ্রহ করা যাবে। মেডিক্যাল ভর্তি ফলাফল প্রকাশের পর ভর্তি আবেদনে দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল জানিয়ে দেওয়া হবে।


একাত্তর/এসি

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে আগের মতো ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার ঘোষণা...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক বিজ্ঞপ্তিতে জানানা...
শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে একই দিন শোক পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর মৃত্যুতে ওই দিন ঢাবির বিজ্ঞান...
দেশের সরকারি মেডিক্যাল কলেজগুলোর এমবিবিএস কোর্সে আসন সংখ্যা পুনর্নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্তে ২৮০টি আসন কমিয়ে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে মোট আসন সংখ্যা...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর