২১-২২ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী পড়তে গেছে

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০৮:৫৭ পিএম

বিগত ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০ হাজার ৫৯৭ জন বাংলাদেশি শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, যার ফলে আগের শিক্ষাবর্ষের ১৪তম স্থান থেকে বাংলাদেশ ১৩তম স্থানে উঠে এসেছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস ১৪-১৮ নভেম্বর আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ (আইইডব্লিউ) উদযাপন উপলক্ষে জানায়, আন্তর্জাতিক শিক্ষা বিনিময়ের ওপর ‘ওপেন ডোর রিপোর্টে অন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০ হাজার ৫৯৭ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা তিনগুণেরও বেশি বেড়েছে।

২০১১-২০১২ শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল ৩ হাজার ৩১৪ জন। স্বাধীনতার পর বাংলাদেশ ১৯৭৪-১৯৭৫ শিক্ষাবর্ষে ৪৮০ জন শিক্ষার্থীকে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে পাঠায়।

রাষ্ট্রদূত পিটার হ্যাস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছে। যুগান্তকারী গবেষণায় জড়িত হওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানমালার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা ক্যাম্পাসের জীবনকে সমৃদ্ধ করে যুক্তরাষ্ট্র জুড়ে তাদের কৃতিত্বের ছাপ অব্যাহত রেখেছে।

তিনি বলেন, বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রকে বেছে নেয়ায় আমরা উচ্ছ্বসিত।

আইইডব্লিউ-২০২২ উদযাপন উপলক্ষে মার্কিন দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার আবেদন প্রক্রিয়া, বিভিন্ন ধরনের একাডেমিক প্রোগ্রাম এবং তহবিল বা বৃত্তির সুযোগ সম্পর্কে বেশ কিছু ভার্চ্যুয়াল ও সশরীরে উপস্থিতির মাধ্যমে তথ্য প্রদান অধিবেশনের আয়োজন করে।

আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষকদের দশম গ্রেড কেন নয়: হাইকোর্ট

বাংলাদেশে ‘এডুকেশন ইউএসএ’ পরামর্শ কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্রের লিবারেল আর্টস শিক্ষার অনন্য সুবিধাসহ বিভিন্ন বিষয়ে বিশেষ অধিবেশনের আয়োজন করবে এবং সম্ভাব্য শিক্ষার্থীদের সঙ্গে সশরীরে উপস্থিত হয়ে কথা বলতে স্থানীয় উচ্চ বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলোতে যাবে।


একাত্তর/আরএ

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা। অন্তত ৯টি নামী-দামি বিশ্ববিদ্যালয় হঠাৎ করেই বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করে দিয়েছে। ফিন্যান্সিয়াল...
রাশিয়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়েছে। মেধাবী শিক্ষার্থীদের রাশিয়ায় বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ নিতে আহ্বান জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২০২৬...
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার এক আকর্ষণীয় গন্তব্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহসী ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ নিয়েছে আলজেরিয়া।
শিক্ষকদের লেজুড়বৃত্তিক দলীয় রাজনীতির পাশাপাশি, ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব ও দুর্বৃত্তায়ন এবং শিক্ষক নিয়োগে অনিয়মের কারণে উচ্চশিক্ষার মান ক্রমাগত অধঃপতিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর