স্কুলে লটারি মাধ্যমে ভর্তির ফল প্রকাশ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৫:৪১ পিএম

২০২৩ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির  ফল প্রকাশের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

সোমবার (১২ ডিসেম্বর)  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলায়তনে তিনি ফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধন করেন। 

এরপর বিকাল পাঁচটা থেকে ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ভর্তি সংক্রান্ত লটারির ফল পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয় ও টেলিটকের কর্মকর্তারা।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগের সমতা আনতে চেয়েছি। ভর্তিকে কেন্দ্র করে কিছু অসংগতি দূর করার চেষ্টা করেছি। যদিও কোভিডে শুরু হয়। কিন্তু এখন এটি চলছে, চলবে।

তিনি বলেন, বৈশ্বিক আর্থনৈতিক সঙ্কটের কারণে এবার আবেদন ফর্মের দাম কমিয়ে ১১০ টাকা করেছি।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও টেলিটক সহায়তা করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার ছয় লাখের বেশি আবেদন পড়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া চাহিদা মোতাবেক ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়েছে। ওই প্রক্রিয়ায় সর্বমোট তিন হাজার ৩৯২ প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। এর মধ্যে ৫৪০টি সরকারি এবং দুই ৮৫২টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। 

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে সেমির চার দল‌ যেখানে দাঁড়িয়ে

সম্পূর্ণ অটোমেশন সফটওয়্যার এর মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি লটারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংরক্ষিত কোটা আসন বরাদ্দ রেখে বাকি আসনে ভর্তির জন্য লটারি করা হচ্ছে। সংরক্ষিত কোটায় শিক্ষার্থী না পাওয়া গেলে সেগুলো সাধারণ কোটা হিসেবে বিবেচিত হবে।

যেভাবে ভর্তি সংক্রান্ত ফল পাওয়া যাবে

যেকোনও টেলিটক মোবাইল নাম্বার থেকে GSA<space> RESULT <space> User id লিখে এসএমএ করতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি ম্যাসেজে উত্তর পাওয়া যাবে।  

অথবা, অনলাইনে ফল পেতে ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) ব্রাউজ করতে হবে।


একাত্তর/এসি

এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য (ফেল) হবে, তাদের ঝরে পড়া রোধে ফল প্রকাশের মাত্র ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবিলম্বে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন করে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার...
সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর