এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০৮:০৮ পিএম

বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংলিশ মিডিয়াম স্কুল এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মিরপুর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩  সম্পন্ন হল সোমবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব খান মোহাম্মদ আক্তারুজ্জামান। 

সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল   জনাব মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অাব্দুল্লাহ অাল মামুন লিটন,(রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার-পিয়ারসন এডেক্সসেল, বাংলাদেশ ও নেপাল),  কাজী নাহিয়ান,(কান্ট্রি ম্যানেজার-ক্যামব্রিজ ইউনিভার্সিটি  প্রেস, বাংলাদেশ)  তানভীর রহমান, (চেয়ারম্যান, ভিক্টোরিয়া হেলথ কেয়ার, পরিচালক, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল), জনাব গোলাম মোস্তফা, মেম্বার সেক্রেটারি, এভেরোজ স্পোর্টস কমিটি ২০২৩,  জনাব প্রফেসর মোখতার আহমেদ, (ইসলামিক স্কলার ও পাবলিক স্পিকার) এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের মিরপুর শাখার পরিচালনা পর্ষদ ও ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ,সকল শিক্ষক শিক্ষিকা প্রমূখ ব্যক্তিবর্গ।

image

প্রধান অতিথির  বক্তব্যে বিদ্যালয়ের ফাউন্ডার চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখা আমার কোন ব্যবসা প্রতিষ্ঠান নয় এটা আমার সন্তানের মত। আমি আজ এই মাহেন্দ্রক্ষণে প্রথমেই শুকরিয়া জানাই মহান আল্লাহর প্রতি যিনি আমাকে এটা করার সুযোগ  দিয়েছেন সেই সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলার কাণ্ডারি বিশ্ব নেত্রী শেখ হাসিনার প্রতি যিনি আজ বিশ্ব নেতা,যার যোগ্য নেতৃত্বের কারণে আজ আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি এবং শিক্ষা ব্যবস্থায় এনে দিয়েছেন যুগান্তকারী সফলতা।

বিদ্যালয়ের প্রধান নির্বাহী ও প্রিন্সিপাল তার বক্তব্যে বলেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশে একমাত্র স্কুল  যেটি ঢাকা শিক্ষা বোর্ড,  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর-ঢাকা অঞ্চল, আইবি, ক্যামব্রিজ ও এডেক্সসেল সার্টিফাইড  স্কুল।আধুনিক শিক্ষার পাশাপাশি বিদ্যালয়টির মিরপুর শাখার শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করে। মুসলিম শিক্ষার্থীদের জন্য এক্সট্রা  কারিকুলার হিসেবে আছে সম্পূর্ণ কোরআন এ হাফেজ ও হাফেজা হওয়ার জন্য হিফজুল কুরআন বিভাগ। বর্তমানে এই স্কুলের তিনটি শাখায় (মোহাম্মদপুর, মিরপুর ও উত্তরা) অধ্যয়ন করছে প্রায় ৩,০০০ শিক্ষার্থী, এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় আছে মদিনা বিশ্ববিদ্যালয়, মক্কা বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়, আইআইইউএম-এ ভর্তি উপযোগী সকল কারিকুলাম ও সুযোগ। উল্লেখিত ইসলামিক বিশ্ববিদ্যালয় গুলোতে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মিরপুর শাখার শিক্ষার্থীদের জন্য ভর্তি প্রক্রিয়া খুব সহজ করার লক্ষে ইতিমধ্যে খোলা হয়েছে বিশ্ব ইসলামিক ইউনিভার্সিটি  ভর্তি সেল। বিশ্বের সকল নামকরা ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ, পার্টনারশিপ, রিকগনিশন, ভর্তি ইত্যাদি নিয়ে কাজ করছে এই বিশ্ব ইসলামিক ইউনিভারসিটি ভর্তি সেল। 

এছাড়া আমাদের ইসলামিক ইউনিভারসিটি ভর্তি সেল এর সহায়তা নিয়ে যেকোনো টপ ইসলামিক ইউনিভারসিটিতে আবেদনের সুযোগ আছে শিক্ষার্থীদের জন্য।

ক্রীড়া প্রতিযোগীতায় এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মিরপুর ক্যাম্পাসের প্রায় চার শতাধিক শিক্ষার্থী ৪০টি খেলায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এভেরোজ মিরপুর শাখা পরিবারের ২৪ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। প্রতি বছর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়ে থাকে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখা। প্রধান অতিথি জনাব খান মোহাম্মদ আক্তারুজ্জামান বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকেই  বক্তব্য রাখেন।


একাত্তর/এআর

মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর