দেশের সর্ববৃহৎ বিজ্ঞানমেলা শুরু হলো আজ

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০১:৪০ পিএম

আগামী প্রজন্মের বিজ্ঞানমনস্ক চেতনাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও রাজধানীর নটর ডেম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে 'নটর ডেম বার্ষিক বিজ্ঞান মেলা ২০২২ ও ৩২তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা'। 

৬৮ বছরের পথচলায় নিজস্ব ঐতিহ্য বজায় রেখে নটর ডেম বিজ্ঞান ক্লাব এবারও বড় পরিসরে আয়োজন করছে এই বিজ্ঞানমেলার যার পর্দা উঠবে আজ ১৬ই মার্চ। ১৬, ১৭ ও ১৮ মার্চ তিনদিনব্যাপী হবে এই বিজ্ঞানমেলা। 

প্রতিবারের মতোই এবারও বাংলাদেশসহ বিশ্বের মোট ৮টি বিভাগের ৩০০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৭০০০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে মেলায়। এবারের বিজ্ঞানমেলায় সর্বমোট ১০টি ইভেন্ট এবং একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। বিজ্ঞানভিত্তিক প্রকল্প, দেয়ালীকা, রচনা, অলিম্পিয়াড, উপস্থাপনা, উপস্থিত বক্তৃতা, রুবিক্স কিউব সলভিং, রোবট কম্পিটিশন, স্বতৈরিকৃত গাড়ি প্রতিযোগিতা, এবং আরও অনেক চমকপ্রদ এবং আকর্ষণীয় সেগমেন্ট। এর সাথে সাথে এবার অনুষ্ঠিত হবে ৩২তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। 

এবারের বিজ্ঞানমেলাকে ব্যতিক্রমধর্মী করতে বিজ্ঞান-উন্নয়নমূলক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে "সায়েন্স ক্লাব কনভোকেশন" নামে; যেটি ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের সকল বিজ্ঞান ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করবেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি  এবং সঞ্চালনা করবেন নটর ডেম বিজ্ঞান ক্লাবের মডারেটর ভিনসেন্ট তিতাস রোজারিও। বিজ্ঞান চর্চার মাধ্যমে মানব কল্যাণ করাই নটর ডেম বিজ্ঞান ক্লাবের মূল প্রতিপাদ্য। 

প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি, নটর ডেম বিজ্ঞান ক্লাবের মডারেটর ভিনসেন্ট তিতাস রোজারিও এবং কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আবরার মাহমুদ হাসান উক্ত বিজ্ঞানমেলায় সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।


একাত্তর/এআর

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর