কেন্দ্রে সচিব ছাড়া মোবাইল থাকলে শিক্ষকদের এমপিও বাতিল

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০৮:৫২ পিএম

আগামী ৩০ এপ্রিল থেকে অনুষ্ঠিত হতে চলা এসএসসি ও সমমানের পরীক্ষায় কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো শিক্ষককের কাছে মোবাইল থাকেল সেই কেন্দ্রের সব শিক্ষকের এমপিও বাতিল করা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষা-২৩ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে সংশ্লিষ্টদের প্রশ্নের সেটকোড জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ ফোন ব্যবহার করতে পারবে না। কোনো কেন্দ্র এটি না মানলে সেই কেন্দ্রের শিক্ষাকদের এমপিও বাতিল করা হবে।

তিনি বলেন, প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা হলেও করোনার কারণে গতবছরের মতো এ বছরও যথাসময় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে এবার সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বরে এবং সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩। পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত।

আরও পড়ুন: ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

২০২৩ সালের এসএসসি হবে মধ্য আগস্টে। আর ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা পূর্নবিন্যাসকৃত সিলেবাসে হবে। এবারের এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।


একাত্তর/এসি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর