এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ঢাকা বোর্ডের আট বিশেষ টিম

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১১:৪৬ পিএম

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষা কেন্দ্রগুলোর প্রস্তুতি যাচাইয়ে বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে আটটি প্রাক-পরিদর্শন টিম গঠন করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, একটি পরিদর্শন টিম ঢাকা মহানগরের রমনা, লালবাগ, মতিঝিল, মিরপুর, গুলশান, উত্তরা, তেজগাঁও ও ওয়ারী জোনের কেন্দ্রগুলো পরিদর্শন করবে। অন্য টিমগুলো ঢাকা জেলাসহ (মহানগর ছাড়া) মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার কেন্দ্রগুলো দেখভাল করবে। প্রতিটি জেলা থেকে কমপক্ষে ১০টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ড জানিয়েছে, গঠিত পরিদর্শন টিমগুলো আগামীকাল ২৯ মার্চ থেকে কার্যক্রম শুরু করবে এবং ১৩ এপ্রিলের মধ্যে পরিদর্শন শেষ করবে। পরিদর্শনকালে কর্মকর্তারা স্থানীয় প্রশাসন, কেন্দ্র সচিব ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি সভার কমপক্ষে ৫ মিনিটের ভিডিও ধারণ করে সংরক্ষণ করতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, পরিদর্শন শেষে কর্মকর্তাদের প্রতিটি কেন্দ্র সম্পর্কে সুস্পষ্ট মতামতসহ একটি নির্ধারিত ছকে প্রতিবেদন জমা দিতে হবে।

প্রতিবেদনে কেন্দ্রের কক্ষ সংখ্যা, আসন ব্যবস্থা, নকল প্রতিরোধের প্রস্তুতি এবং উত্তরপত্র সংরক্ষণের জন্য পৃথক নিয়ন্ত্রণ কক্ষ আছে কি না—সেসব বিষয় বিশদভাবে উল্লেখ করতে হবে।

একাত্তর/আরএ
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করার পরও বিপুলসংখ্যক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন প্রক্রিয়ায় অংশ নেয়নি। শনিবার, প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত দ্বিতীয় ধাপের...
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এই বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের (সোম, বুধ ও বৃহস্পতিবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর