নির্বাচন প্রতিহতকারীদের থেকে সাবধান: দীপু মনি

আপডেট : ৩১ মে ২০২৩, ০৫:৪৩ পিএম

যারা ঘোষণা দিয়ে নির্বাচন প্রতিহত করতে চায় তাদের বিষয়ে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাবধান থাকতে হবে তাদের থেকে যারা, ঘোষণা দিয়ে নির্বাচন বয়কট করে। নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে এবং নির্বাচন প্রতিহতের নামে দেশের মানুষের সাধারণ জীবনে জানমালের ক্ষতি করে।’ 

দীপু মনি বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এরই ধারাবাহিকতায় গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ নির্বাচন করে আসছি। আগামীতেও স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন হবে। ‘

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র সরকারের ঘোষণা করা নতুন ভিসা নীতির কারণে দেশের বাইরে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কোন সমস্যা হবে না। 

এদিন দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুররে সিআরআই ও ইয়াং বাংলার উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনা সভায় যোগ দেন শিক্ষামন্ত্রী। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা তুলে ধরে তিনি। 


একাত্তর/আরবি 

শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবিলম্বে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন করে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার...
সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে...
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর