ঢাবি’র সাত কলেজে ভর্তি পরীক্ষা শুরু ১৬ জুন

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৪:৪৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক সম্মানে ভর্তি পরীক্ষা ১৬ জুন শুরু হবে। সব ইউনিটের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ ২ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন জমা পড়েছে মোট এক লাখ ১ হাজার ২৯টি। আর সাতটি কলেজে মোট আসন সংখ্যা রয়েছে মোট ২৩ হাজার ৪৯০টি। সে হিসেবে প্রতি আসনে প্রায় ৪ জন পরীক্ষার্থী লড়াই করবেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জুন (শুক্রবার), বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জুন (শনিবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে। এই তিন ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া, প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ জুন ২০২৩ (শুক্রবার) বিকাল সাড়ে তিনটা থেকে ৫টা পর্যন্ত এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ জুন (শনিবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের অনলাইনে ভর্তির আবেদন আগামী ২ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত চলবে।

এ বছর সাত কলেজের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার ১ লাখ ১ হাজার ২৯টি আবেদনের মধ্যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিবে ৩৮ হাজার ৪৯৫ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ ৩৭ হাজার ২৮২ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ২৫ হাজার ২৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর সাত কলেজে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) শিক্ষার্থী ভর্তির জন্য ৩টি ইউনিটে মোট আসন রয়েছে ২৩ হাজার ৪৯০টি। এরমধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৯৭৯টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি এবং বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর

বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে আগের মতো ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার ঘোষণা...
রাজধানীর সাত কলেজের জন্য নবগঠিত বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক বিজ্ঞপ্তিতে জানানা...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর