শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৭:১৪ পিএম

শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে এবং শীতের ছুটির সঙ্গে তা সমন্বয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গ্রীষ্মকালীন অবকাশ, হিজরি নববর্ষ ও আশুরা উপলক্ষে আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের কথা ছিল। কিন্তু এ সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার ছুটি থাকবে এবং রোববার থেকে নিয়মিত ক্লাস হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে তা সমন্বয় করে বাড়িয়ে দেওয়া হবে। এখন ক্লাস চলবে, যাতে নভেম্বরের মধ্যে পরীক্ষা সব শেষ করতে পারি।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যেই শেষ করার জন্যই এই উদ্যোগ।

এছাড়াও এ সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয়করণের বিষয়টি বিবেচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কমিটি গঠন করা হবে। এই কমিটিগুলো আগস্টের শেষদিকে গঠন করা হবে।


একাত্তর/জো

শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবিলম্বে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন করে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার...
সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে...
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর