একাদশে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১১:৪১ পিএম

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

রোববার প্রকাশিত নীতিমালায় জানানো হয়, এবারও শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। তিন পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে।

আগামী ১০ আগস্ট থেকে প্রথম পর্যায়ের আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা, যা চলবে ২০ আগস্ট পর্যন্ত।

এরপর ২১ থেকে ২৪ আগস্ট প্রথম পর্যায়ের আবেদন যাচাইবাছাই ও নিষ্পত্তি করা হবে। ৩১ আগস্ট পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে। 

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ সেপ্টেম্বর রাত ৮টায়। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ের ও ২০ থেকে ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। 

এরপর ১৬ জানুয়ারি দ্বিতীয় এবং ২৩ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। 

তিন ধাপের ফল প্রকাশের পর শিক্ষার্থীদের কলেজে ভর্তি প্রক্রিয়া ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৫ অক্টোবর পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

অনলাইনে www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন, তার মধ্য থেকে তার মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। কেবল শিক্ষার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।

ভর্তির জন্য কোনো পরীক্ষা বা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। কেবল অনলাইনে আবেদন করা যাবে।

তবে, বিশেষ চাহিদাসম্পন্ন যেসব শিক্ষার্থীরা এসএসসি পাস করেছে, কেবল তারাই বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পযায়ে অসামান্য আবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবেন।

সেক্ষেত্রে বোর্ড প্রমাণপত্র যাচাই-বাছাই করে শিক্ষার্থীকে (প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ন্যূনতম জিপিএ এ ক্ষেত্রে শিথিলযোগ্য হবে) ভর্তির ব্যবস্থা নেবে।

২০২১, ২০২২ ও ২০২৩ সালে দেশের যেকোনো শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বছরে উত্তীর্ণ শিক্ষার্থীরাও বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। বিদেশি কোনো বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের মাধ্যমে তার সনদের মান নির্ধারণের পর ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: অর্থ পাচার সম্পর্কে জানতেই মার্কিন প্রতিনিধি দল দুদকে

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যেকোনো গ্রুপে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়) ভর্তির জন্য আবেদন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায়- এই দুই গ্রুপের একটিতে আবেদন করতে পারবেন। মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।

যেকোনো গ্রুপ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়) থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা গার্হস্থ্য বিজ্ঞান ও সঙ্গীত গ্রুপের যেকোনো একটিতে আবেদন করতে পারবেন।


একাত্তর/এসজে

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করার পরও বিপুলসংখ্যক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন প্রক্রিয়ায় অংশ নেয়নি। শনিবার, প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত দ্বিতীয় ধাপের...
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্বভার নেওয়ার পর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন,...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও বৈশ্বিক কূটনীতিতে এক অনন্য অধ্যায় সূচনা হতে যাচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। ওই দিন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ...
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করার পরও বিপুলসংখ্যক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন প্রক্রিয়ায় অংশ নেয়নি। শনিবার, প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত দ্বিতীয় ধাপের...
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর