সরকারি প্রাথমিকের ক্লাসের সময় পরিবর্তন

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৬:২৮ পিএম

শীত তীব্র হওয়ায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়ে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি প্রাথমিকের ক্লাস শুরু হবে সকাল ১০টায়। আর নতুন এ সূচি বহাল থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এছাড়া যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনাও বহাল থাকবে।

সোমবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীনের সই করা এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে তীব্র শীত ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় দেশের বেশকিছু জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে- বগুড়া, নওগাঁ, পাবনা, নাটোর, নীলফামারী ও লালমনিরহাট।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় আট ডিগ্রির নিচে নেমে এসেছে তাপমাত্রা। শীতের প্রকোপ বাড়িয়ে তাপমাত্রা আরো নামতে পারে, দুইদিনের মধ্যে হতে পারে বৃষ্টিও।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও নওগাঁর বদলগাছিতে। দুই জায়গাতেই নেমেছে ৮ দশমিক ১ ডিগ্রিতে। আর ঢাকায় তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ১ ডিগ্রিতে।

দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, আরো কয়েকদিন তা চলমান থাকতে পারে পূর্বাভাসে জানানো হয়েছে।

একাত্তর/এসি
প্রাথমিক শিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নের লক্ষ্যে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬’ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন
প্রায় এক মাস বন্ধ থাকার পর বুধবার থেকে খুলবে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখার এক চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।
দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী রোববার। 
গরম না কমা পর্যন্ত খুব সকালের শিফটে স্কুল চালুর দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গরমের কারণে অতিরিক্ত সাত দিন বন্ধ রাখার পর সারাদেশে স্কুল-কলেজ খুললে সাংবাদিকদের কাছে এই দাবির কথা জানান তারা।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর