ছাত্র রাজনীতি বন্ধ হলে বাড়বে গোপন তৎপরতা, মত শিক্ষাবিদদের

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৩:২৫ পিএম

হল দখল, সিট বাণিজ্য আর চাঁদাবাজির রাজনীতি বন্ধ করে সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার তাগিদ দিলেন সাবেক ছাত্রনেতা ও শিক্ষাবিদেরা। তারা বলছেন ছাত্ররাজনীতি বন্ধ করা কোনো সমাধান নয়। এতে বরং গোপন রাজনৈতিক তৎপরতাই বাড়বে। তাই শিক্ষার্থীদের অধিকার আদায়ের রাজনীতি দিয়েই ছাত্ররাজনীতির ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে হবে।

ছাত্রলীগের নির্যাতনে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের জের ধরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েটে নিষিদ্ধ হয় নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি। এরপর থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ আছে ছাত্র সংগঠনগুলোর দলীয় কর্মসূচি। 

কিন্তু সম্প্রতি ছাত্রলীগ নেতাদের বুয়েট ক্যাম্পাসে যাওয়াকে কেন্দ্র করে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে পরীক্ষা বয়কট করে আবারও প্রতিবাদে নেমেছে বুয়েট শিক্ষার্থীরা। অভিযোগ আছে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি বন্ধের সুযোগে বুয়েটে গোপনে তৎপরতা চালাচ্ছে ছাত্র শিবির ও নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। 

ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে অবদান রাখা নেতারা বলছেন ছাত্ররাজনীতি বন্ধ রাখাটা কোনো সমাধান নয়। এমন পরিস্থিতিতে বরং গোপন রাজনীতির তৎপরতা বাড়ে। অতীতের ইতিহাসও সেই সাক্ষ্যই দেয়। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, একদিকে স্বাধীনতার স্বপক্ষের শক্তির রাজনীতি নিষিদ্ধ করে রাখবে, আরেকদিকে মৌলবাদী শক্তি সেখানে নীরবে নিশ্চুপে রাজনীতি চালিয়ে গিয়ে সেটিকে দুর্জয় ঘাঁটি তৈরি করবে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। 

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, মাথাব্যথা হলে তা সারানোর ওষুধ আছে। মাথা কাটার ফর্মুলা কাউকে দেয়া উচিত না। বুয়েট ঐতিহাসিকভাবে সশস্ত্র যুদ্ধে ভূমিকা রেখেছে। সেই বুয়েটের ছাত্রছাত্রীরা রাজনীতি নিষিদ্ধ করার দাবি করবে, এটা আমর কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। আমি মনে করি তারা এটা পুনর্বিবেচনা করবেন।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ মস আরেফিন সিদ্দিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক বলছেন শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ঠিক রেখে শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে লড়াই করার যে ছাত্র রাজনীতি সেটি চালু রাখতে হবে। নয়তো শিক্ষার্থীদের অধিকার আদায়ের পথ বন্ধ হয়ে যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ মস আরেফিন সিদ্দিক বলেন, পরিবেশ যদি সুষ্ঠু সুন্দর করা যায়, শিক্ষার একটা পরিবেশ আমরা ধরে রাখতে পারি। সময়ের বিবর্তনে ছেলে-মেয়েরা আবার রাজনীতিতে আগ্রহী হবে। আজকের তরুণরা মত প্রকাশ করতে চায়, প্রতিবাদ করতে চায়। সেক্ষেত্রে তাদেরকে রাজনীতির সাথে সম্পৃক্ত রাখা, রাজনীতির অধিকার দেয়া, সেটিও তাদের দাবির মধ্যে আসবে।   

ছাত্র রাজনীতি বন্ধ করা নয়। বরং শিক্ষার্থীদের স্বার্থে ইতিবাচক রাজনীতির ক্ষেত্র প্রস্তুত করতে হবে। সেই সাথে হিযবুত তাহরীরের মতো জঙ্গি গোষ্ঠীর যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেটি নিশ্চিত করার তাগিদ সংশ্লিষ্টদের।

আরবিএস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জুলাই আন্দোলন চলার সময়ে (১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত) শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর