নির্দেশ অমান্য করে খোলা অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, উপস্থিতি কম 

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০১:২৩ পিএম

ঢাকাসহ পাঁচ জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ থাকলেও রাজধানীতে খোলা রয়েছে অনেক স্কুল। এদিকে তীব্র গরমের মধ্যে প্রাথমিক স্কুল খোলা থাকলেও ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম।

ঈদ ও গরমের টানা ছুটির পর রোববার থেকে খুলে দেওয়া হয় প্রাথমিকসহ সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরে পরামর্শে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হলেও সোমবার সকালে রাজধানীর বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে, প্রথম দিনের চেয়ে ক্লাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি তুলনামূলক কম। একদিকে গরমের তীব্রতা, আর অন্যদিকে স্কুল বন্ধের নির্দেশনায় বিভ্রান্ত হয়ে এমন পরিস্থিতি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।

মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ দেয়া হলেও, অনেক অভিভাবক মনে করেন সব স্কুলই বন্ধ। তাই বিভ্রান্ত হয়ে শিশুদের স্কুলে পাঠাননি বলেও জানান শিক্ষকরা।

এদিকে রাজধানীতে শীতাতপ নিয়ন্ত্রিত অনেক স্কুল খোলা রয়েছে। তবে প্রচণ্ড গরমের কারণে সন্তানদের নিয়ে কিছুটা উদ্বিগ্ন অভিভাবকরা। শিশুদের স্কুলে পাঠালেও, গরমে সুস্থ থাকতে নানা পরামর্শ দিচ্ছেন তারা।

সোমবার অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের দেশের ওপর দিয়ে বয়ে চলা মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ থাকবে আরো কয়েকদিন। মে মাসের প্রথম সপ্তাহে কয়েকদিন মাঝারি বৃষ্টিপাতে হতে পারে।

বৃষ্টিপাতের পর আবারো তাপপ্রবাহ ফিরে আসবে। সে সময় ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হতে পারে। কোথাও কোথাও ৪০ ডিগ্রির বেশি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

এদিকে দীর্ঘসময় ধরে চলা তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। হিট স্ট্রোকে প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর আসছে। গরমে নানা রোগেই আক্রান্ত হচ্ছে মানুষ, দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পানি সংকট।

আরবি
‘আগামী শিক্ষাবর্ষ থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’- সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার আনন্দ উচ্ছ্বাসের মাত্রা ছিলো অনেকটাই কম। ফল ঘোষণার পরই কলেজগুলোর ক্যাম্পাসে বাড়তে থাকে ফল প্রত্যাশীদের ভিড়।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযাগে এ ফল প্রকাশ করা হয়।
ঢাকাসহ চার জেলা বাদে দেশের ৬০ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে। পরিস্থিতি দেখে রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর