ড্যাব ও ছাত্রদলের উদ্যোগ

জাবির ১০ হাজার শিক্ষার্থী পাবেন ‘হেপাটাইটিস বি’ ভ্যাকসিন

আপডেট : ১১ মে ২০২৫, ১১:১৮ এএম

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ হাজার শিক্ষার্থীকে ‘হেপাটাইটিস বি’ ভ্যাকসিন দেয়া হবে।

গত ৭ মে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের এই কর্মসূচির আওতায় থাকছে উন্নতমানের টেস্ট কীট দিয়ে ফ্রি হেপাটাইটিস বি স্ক্রিনিং। স্ক্রিনিংয়ে পজিটিভ না থাকলে ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদান করা হবে।

তিন ধাপে এ কার্যক্রমের মাধ্যমে এক মাস অন্তর অন্তর ১০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। টিকা কার্যক্রমের জন্য নিবন্ধন শুরু হয়েছে বৃহস্পতিবার (৮ মে)। যা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

নিবন্ধিত শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা ও স্ক্রিনিং কার্যক্রম চলবে ১০ মে থেকে ২১ মে পর্যন্ত।

প্রথম ডোজ দেওয়া হবে ১৪ মে থেকে ২২ মের মধ্যে। পরবর্তী দুই ডোজ প্রথম ডোজের এক মাস পরপর দেয়া হবে। নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের নিচের লিংকে প্রবেশ করতে হবে — http://146.190.101.95:5002/registration/ju

এ বিষয়ে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের ৩১ দফার একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্যখাতসহ রাষ্ট্রের সব বিষয়ই সংস্কার করতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে জাবিতে শিক্ষার্থীদের হেপাটাইটিস বি ভ্যাকসিন দেয়া হচ্ছে।

তিনি বলেন, এর মধ্য দিয়ে সবাইকে স্বাস্থ্য সচেতন করতে চাই। আর আমরা একটা বার্তা সারা দেশের মানুষকে দিতে চাই, তা হচ্ছে ভবিষ্যতে স্বাস্থ্যখাতকে সংস্কার করে সবার জন্য সহজলভ্য সেবা নিশ্চিত করার পরিকল্পনা আমাদের দলের রয়েছে।

একাত্তর/আরএ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের দ্বিতীয় বর্ষের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১ নম্বর হলে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের মোবাইল বন্ধ করে র‍্যাগ দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একই বিভাগের ৫৩তম ব্যাচের ১৬...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর