জুলাই অভ্যুত্থানে ঢাবিতে সহিংসতায় জড়িতদের তথ্য চেয়ে জরুরি বিজ্ঞপ্তি

আপডেট : ১৬ মে ২০২৫, ১০:৩৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জুলাই বিপ্লব ঘিরে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় কেউ জড়িত থাকলে তথ্যপ্রমাণ ইমেইলে দেয়ার আহ্বান করেছে তদন্ত কমিটি।
 
শুক্রবার (১৬ মে) ঢাবি ক্যাম্পাসে জুলাই আন্দোলনে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্য সচিব ও প্রক্টর সাইফুদ্দীন আহমদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি ক্যাম্পাসে গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট দেয়। এটি গত ১৭ মার্চ সিন্ডিকেট সভায় বিস্তারিত আলোচনা শেষে ওই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

এতে আরও বলা হয়, পরবর্তীকালে ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। এই তদন্ত কমিটি প্রথম সভায় ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতার বিষয়ে কারও জানা থাকলে ওই ঘটনার তথ্যপ্রমাণ ইমেইল: [email protected], অথবা ঢাবি প্রক্টর বরাবর আগামী ১৫ জুন পর্যন্ত লিখিত অভিযোগ জমা দেয়ার জন্য আহ্বান করা যাচ্ছে।
 
তথ্যপ্রমাণ প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

আরবিএস
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর