এইউবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০১:৪৬ পিএম

জুলাই শহীদ দিবস উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় শহীদদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবু সুফিয়ান, কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও গবেষণা পদ্ধতির প্রাক্তন অধ্যাপক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক।

স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর ‘জুলাই শহীদ দিবস’ নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মুহাম্মদ এনামুল হক আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবির উপাচার্য এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নূরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম জুয়েল।

একাত্তর/আরএ
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
গণঅভ্যুত্থানের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে পদত্যাগ করানো অধ্যক্ষ ও প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জুলাই বিপ্লব ঘিরে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় কেউ জড়িত থাকলে তথ্যপ্রমাণ ইমেইলে দেয়ার আহ্বান করেছে তদন্ত কমিটি।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর