গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১০:১০ পিএম

গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা স্থগিত থাকবে। তবে দেশের অন্য সব জেলায় যথাসময়ে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে আগামীকাল অনুষ্ঠিতব্য ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হলো। তবে ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ সকল সাধারণ শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, গোপালগঞ্জ জেলায় স্থগিতকৃত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চলমান আলিমের বৃহস্পতিবারের পরীক্ষাও গোপালগঞ্জ জেলায় স্থগিত করা হয়েছে। মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুধু গোপালগঞ্জ জেলার পরীক্ষা স্থগিত হয়েছে। দেশের অন্য সব স্থানে পরীক্ষা চলবে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী আবুল কালাম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শুধু গোপালগঞ্জ জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী- বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এইচএসসির ভূগোল দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয়ত্র, আরবি দ্বিতীয়পত্র এবং পালি দ্বিতীয়পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল।

মাদরাসা বোর্ডের সময়সূচি অনুযায়ী- বৃহস্পতিবার আলিমের আল ফিকহ প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর কারিগরি বোর্ডের সূচি অনুযায়ী-কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম-১ ও প্রডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

একাত্তর/এসি
ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবারের (৮ জুলাই) নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
সারাদেশে দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে এবার নেওয়া হয়েছে নজিরবিহীন ডিজিটাল নজরদারি। কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী দুই জুলাই থেকে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর